লাখাইয়ে প্রতিপক্ষের হামলায় ভাইবোন আহত
তারিখ: ১৮-মে-২০১৪
স্টাফ রিপোর্টার ॥

লাখাই উপজেলার সিংহগ্রামে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ভাইবোন আহত হয়েছে। গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। জানা যায়, ওই গ্রামের ইউসুফ মিয়ার পুত্র সাইফুল ইসলামের সাথে প্রতিবেশী সেলিম মিয়ার সাথে বন নাড়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সেলিম, হেলিমসহ একদল লোক সাইফুলের বাড়িতে হামলা চালায়। এসময় সাইফুর ও তার বোন রুনা আক্তার বাঁধা দিলে তাদেরকে পিঠিয়ে আহত করে। স্থানীয় লোকজন আহাতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে।

প্রথম পাতা
শেষ পাতা