জিপিএ ৫ না পাওয়ায় মাধবপুরে এক ছাত্রী ঘুমের ঔষধ খেয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। জানা যায়, উপজেলার আদাঐর ইউনিয়ন পরিবার কল্যান কেন্দ্রের র্ফামাসিস্ট দিলিপ দেব-এর মেয়ে মোহনা দেব তিশা এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ না পেয়ে ঘুমের ঔষধ খেয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। তাকে উদ্ধার করে মূমর্ষাবস্থায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ব্রাক্ষণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করেন। সে এবার ব্রাক্ষণবাড়িয়া মডেল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। গতকাল শনিবার দুপুরে ফলাফল জানার পর পরই জিপিএ ৫ না পেয়ে তিশা ঘুমের ঔষধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে।