বাহুবলে ইসলামিক রিচার্স ফাউন্ডেশন-এর পবিত্র কোরআন শরীফ বিতরণ
তারিখ: ১৮-মে-২০১৪
প্রেস বিজ্ঞপ্তি ॥

সৌদিআরব সরকার কর্তৃক পরিচালিত পবিত্র কোরআন শরীফ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ ইসলামিক রিচার্স ফাউন্ডেশন-এর মাধ্যমে বাহুবল উপজেলার অলিপুর হাফিজিয়া মাদ্রাসা ও মিরপুর চৌমুহনায় অবস্থিত সামছুল উলুম নূরানিয়া হাফিজিয়া মাদ্রাসায় কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে পবিত্র কোরআন শরীফ বিতরণ করেন ইসলামিক রিচার্স ফাউন্ডেশন-এর  উপদেষ্টা আলহাজ্ব এম জোবায়ের চৌধুরী। অলিপুর হাফিজিয়া মাদ্রাসার পক্ষে শিক্ষক হাফেজ মোঃ মহিউদ্দিন ও মিরপুর  সামছুল উলুম নূরানিয়া হাফিজিয়া মাদ্রাসার পক্ষে পবিত্র কোরআন শরীফ গ্রহণ করেন শিক্ষক হাফেজ মোহাম্মদ আল আমিন। উল্লেখ্য, ইসলামিক রিচার্স ফাউন্ডেশন ইসলামী দাওয়াতি কার্যক্রম এবং ইসলামী শিক্ষা প্রসারে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

প্রথম পাতা
শেষ পাতা